ঢাকা | বঙ্গাব্দ

ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে তৎপর ইসরায়েল

বিবৃতিতে বলা হয়, ‘ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে।’
  • অনলাইন ডেস্ক | ০১ মার্চ, ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে তৎপর ইসরায়েল ইরান।

ইসরায়েলি সেনাবাহিনী রোববার জানিয়েছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে ও অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অংশে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে।’ প্রয়োজন অনুযায়ী হুমকি প্রতিহত ও আঘাত হানতে বিমান বাহিনী কাজ করছে।


সূত্র: এএফপি


এসজেড