ঢাকা | বঙ্গাব্দ

ইরাকে মার্কিন ঘাঁটির কাছে বিস্ফোরণ

শনিবার ইরবিলের আকাশে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবোঝাই ড্রোন ভূপাতিত করে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী।
  • অনলাইন ডেস্ক | ০১ মার্চ, ২০২৬
ইরাকে মার্কিন ঘাঁটির কাছে বিস্ফোরণ ইরাক।

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর অবস্থান থাকা ইরবিল বিমানবন্দরের কাছে রোববার ভোরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপির এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।


ওই সাংবাদিক জানান, বিমানবন্দর এলাকার দিক থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর ইরবিল থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। শনিবার ইরবিলের আকাশে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবোঝাই ড্রোন ভূপাতিত করে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী।


সূত্র: এএফপি


এসজেড