ঢাকা | বঙ্গাব্দ

তেহরানের স্কোয়ারে হাজারো মানুষের শোক

শোকাহতদের বেশিরভাগই ছিল কালো পোশাক পরিহিত। তাদের অনেককে কাঁদতে দেখা যায়। কেউ কেউ খামেনির ছবি বহন করছিলেন।
  • অনলাইন ডেস্ক | ০১ মার্চ, ২০২৬
তেহরানের স্কোয়ারে হাজারো মানুষের শোক ইরান।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর রাজধানীর কেন্দ্রস্থলে রোববার হাজারো শোকাহত মানুষ সমবেত হন। এএফপি সাংবাদিকরা এ তথ্য জানান। তেহরান থেকে বার্তাসংস্থা এ খবর জানায়।


শোকাহতদের বেশিরভাগই ছিল কালো পোশাক পরিহিত। তাদের অনেককে কাঁদতে দেখা যায়। তারা ইনকিলাব (বিপ্লব) স্কোয়ারে ‘আমেরিকার মৃত্যু হোক’ ও ‘ইসরায়েলের মৃত্যু হোক’ এমন সব স্লোগান দেন। অনেকের হাতে ছিল ইরানের পতাকা আবার কেউ কেউ খামেনির ছবি বহন করছিলেন।


সূত্র: এএফপি


এসজেড