ঢাকা | বঙ্গাব্দ

ইরাকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

আল-সাদর এক বিবৃতিতে বলেন, ‘আমরা ইসলামী বিশ্বকে সমবেদনা জানাচ্ছি।’ সঙ্গে তিনি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
  • অনলাইন ডেস্ক | ০১ মার্চ, ২০২৬
ইরাকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক আয়াতুল্লাহ্ খামেনি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ইরাকের শীর্ষ নেতারা। পাশপাশি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ (রোববার) ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলায় তিনি নিহত হন।বাগদাদ থেকে এএফপি এ খবর জানিয়েছে।


খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ইরাকের প্রভাবশালী ধর্মীয় নেতা মোকতাদা আল-সাদরসহ শীর্ষ রাজনৈতিক নেতারা শোকবার্তা দিয়েছেন।


ইরানঘনিষ্ঠ বিভিন্ন শিয়া গোষ্ঠীর শাসক জোট ‘কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ এক বিবৃতিতে জানায়, ‘গভীর দুঃখ ও বেদনার সঙ্গে আমরা শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইন্তেকালে শোক প্রকাশ করছি। তার (খামেনির) রক্ত প্রজন্মের পর প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে। আর হত্যাকারী জায়নিস্টদের প্রতি চিরকাল অভিশাপ অব্যাহত থাকবে।’ 


আল-সাদর এক বিবৃতিতে বলেন, ‘আমরা ইসলামী বিশ্বকে সমবেদনা জানাচ্ছি।’ একই সঙ্গে তিনি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।


সূত্র: এএফপি


এসজেড