ঢাকা | বঙ্গাব্দ

ইরানে নতুন নেতৃত্ব হিসেবে ট্রাম্পের ‘ভাল পছন্দ’ ৩টি

ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বের জন্য তার কাছে ‘তিনটি খুবই ভালো পছন্দ’ রয়েছে। তবে তিনি এদের নাম প্রকাশ করেননি।
  • অনলাইন ডেস্ক | ০২ মার্চ, ২০২৬
ইরানে নতুন নেতৃত্ব হিসেবে ট্রাম্পের ‘ভাল পছন্দ’ ৩টি ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, তেহরানের ধর্মীয় নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে যুদ্ধ শুরুর পর, ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য তার সংক্ষিপ্ত তালিকায় তিনটি নাম রয়েছে। রাজধানী ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।


ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ইরানের নেতৃত্বের জন্য তার কাছে ‘তিনটি খুবই ভালো পছন্দ’ রয়েছে। তবে তিনি এদের নাম প্রকাশ করেননি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এখনই তাদের নাম প্রকাশ করব না। আগে কাজটি সম্পন্ন হোক।’


সূত্র: এএফপি


এসজেড