ঢাকা | বঙ্গাব্দ

আলোচনার সম্ভাবনা নাকচ

লারিজানি বলেন, ইরান এমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তিনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-এর নেতৃত্বে রয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ০২ মার্চ, ২০২৬
আলোচনার সম্ভাবনা নাকচ আলি লারিজানি।

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন ধরনের আলোচনায় বসবে না। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি গণমাধ্যমের ওই প্রতিবেদন নাকচ করে দেন। ইরানের রাজধানী তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


প্রতিবেদনটিতে বলা হয়, ইরানের ওপর যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার পর, দেশটির কর্মকর্তারা সপ্তাহান্তে ট্রাম্প প্রশাসনের  সঙ্গে আলোচনা শুরুর উদ্যোগ গ্রহণ করেছেন। তেহরানের প্রভাবশালী সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান লারিজানি বলেন, ইরান এমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তিনি বর্তমানে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-এর নেতৃত্বে রয়েছেন।


সূত্র: এএফপি


এসজেড