লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছেন। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়। হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েল তাদের আক্রমণ আরও জোরদারের হুমকি দিয়েছে। বৈরুত থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর ও দক্ষিণ লেবাননে ‘ইসরায়েলি শত্রুর বিমান হামলায়’ প্রাথমিক হিসাবে ৩১ জন নাগরিক নিহত ও ১৪৯ জন নাগরিক আহত হয়েছেন।
সূত্র: এএফপি
এসজেড