মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ঘটাতে আজ সোমবার যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে চীন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে বলেন, ‘সবচেয়ে জরুরি কাজ হল সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাতের বিস্তার রোধ করা।’ তিনি বলেন, তেহরানে একজন চীনা নাগরিক নিহত হয়েছেন। যেখানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এক হামলায় ইসলামিক প্রজাতন্ত্রের সর্বোচ্চ নিহত হয়েছেন এবং হামলা অব্যাহত রয়েছে।
সূত্র: এএফপি
এসজেড