হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত আল-মানার টেলিভিশনের দক্ষিণ বৈরুতের কার্যালয়ে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। ওই হামলায় কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ মঙ্গলবার সম্প্রচারক সংস্থাটি এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দক্ষিণ বৈরুতের একটি এলাকার কথা উল্লেখ করে টেলিগ্রামে আল-মানার লিখেছে, ‘হারেত হরিক এলাকায় আল-মানার চ্যানেল ভবনকে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় টিভি কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়।’
সূত্র: এএফপি
এসজেড