ঢাকা | বঙ্গাব্দ

অবশেষে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

  • নিজস্ব প্রতিবেদক | ০৫ মার্চ, ২০২৬
অবশেষে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর ছবি : সংগৃহীত।


দীর্ঘ প্রতীক্ষার পর আইনি লড়াইয়ে স্বস্তি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় হাইকোর্ট বিভাগ থেকে জামিন পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

এর আগে তার জামিন বিষয়ে জারি করা রুলটি শুনানি শেষে আদালত তা যথাযথ বলে ঘোষণা করেন।

আদালতে সাংবাদিক আনিস আলমগীরের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট তামান্না ফেরদৌস।

উল্লেখ্য, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের এই মামলায় গত বছরের ডিসেম্বর মাস থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন। নিম্ন আদালতে দফায় দফায় জামিন আবেদন করলেও গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন নামঞ্জুর করেছিলেন।

নিম্ন আদালতে ন্যায়বিচার না পেয়ে পরে উচ্চ আদালতের শরণাপন্ন হন এই সাংবাদিক। অবশেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করায় এখন তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।


thebgbd.com/NA