ঢাকা | বঙ্গাব্দ

মস্কো-কিয়েভের ৩০০ করে যুদ্ধবন্দি বিনিময়

উভয় পক্ষ জানিয়েছে, গত মাসে জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার সময় এ বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়।
  • অনলাইন ডেস্ক | ০৭ মার্চ, ২০২৬
মস্কো-কিয়েভের ৩০০ করে যুদ্ধবন্দি বিনিময় রাশিয়া-ইউক্রেন ‍যুদ্ধ।

মস্কো ও কিয়েভের মধ্যে শুক্রবার ৩০০ জন করে যুদ্ধবন্দি বিনিময় হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি বন্দি বিনিময়ের এই দ্বিতীয় দফা, যার মাধ্যমে দুই পক্ষের মোট ৫০০ সৈন্য নিজ নিজ দেশে ফিরে গেছে। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


উভয় পক্ষ জানিয়েছে, গত মাসে জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার সময় এ বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়। যুদ্ধরত দেশ দুটির মধ্যে সহযোগিতার অল্প কয়েকটি ক্ষেত্রের একটি হলো বন্দি বিনিময়।


রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘৩০০ সেনাসদস্যকে ফেরত আনা হয়েছে। বিনিময়ে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ৩০০ জন যুদ্ধবন্দিকে হস্তান্তর করা হয়েছে।’ গতকাল বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেন প্রত্যেকে ২০০ জন করে সৈন্য মুক্তি দেয়। এই বিনিময়ে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত।


সূত্র: এএফপি


এসজেড