ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা

খারকিভ অঞ্চলের চুহুইভ শহরের মেয়র গালিনা মিনায়েভা বলেন, একটি বাড়িতে ‘শত্রুপক্ষের ড্রোন হামলায়’ দুই জন আহত হয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ০৭ মার্চ, ২০২৬
ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা রাশিয়া-ইউক্রেন ‍যুদ্ধ।

রাশিয়ার হামলায় খারকিভ অঞ্চলে অন্তত ১০ জন আহত হওয়ার পর শনিবার ভোরে ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


খারকিভ অঞ্চলের সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ জানান, একটি আবাসিক ভবনে হামলার পর অন্তত তিন জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশুও রয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘প্রাথমিক তথ্যমতে, বাড়িটির ধ্বংসস্তূপের নিচে পাঁচ জন আটকা পড়ে থাকতে পারেন।’


খারকিভের মেয়র ইগর তেরেখভ জানান, আটকে পড়াদের উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এদিকে খারকিভ অঞ্চলের চুহুইভ শহরের মেয়র গালিনা মিনায়েভা বলেন, একটি বাড়িতে ‘শত্রুপক্ষের ড্রোন হামলায়’ দুই জন আহত হয়েছেন।


সূত্র: এএফপি


এসজেড