ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলকে বড় মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন

ইসরায়েলের অনুরোধে ১,০০০ পাউন্ড (৪৭০ কেজি) ওজনের ১২ হাজার বোমা বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
  • অনলাইন ডেস্ক | ০৭ মার্চ, ২০২৬
ইসরায়েলকে বড় মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন নেতানিয়াহু ও ট্রাম্প।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র শুক্রবার ইসরাইলের কাছে ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র ও গোলাবারুদ বিক্রির অনুমোদন দিয়েছে।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসরায়েলের অনুরোধে ১,০০০ পাউন্ড (৪৭০ কেজি) ওজনের ১২ হাজার বোমা বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্স। বিবৃতিতে বলা হয়, ‘প্রস্তাবিত এই বিক্রি বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় ইসরায়েলের সক্ষমতা বাড়াবে, তাদের অভ্যন্তরীণ প্রতিরক্ষা শক্তিশালী করবে ও আঞ্চলিক হুমকির বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে কাজ করবে।’


সূত্র: এএফপি


এসজেড