ঢাকা | বঙ্গাব্দ

লুটপাট আগে যা হয়েছে ভবিষ্যতে আর হবে না: আবদুল আউয়াল মিন্টু

  • নিজস্ব প্রতিবেদক | ০৮ মার্চ, ২০২৬
লুটপাট আগে যা হয়েছে ভবিষ্যতে আর হবে না: আবদুল আউয়াল মিন্টু ছবি : সংগৃহীত।

ফেনীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে লুটপাট আগে যা হয়েছে ভবিষ্যতে আর হবে না। আজ রোববার ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী হওয়ার পর নিজ জেলা ফেনী ও সংসদীয় আসনে এটি মন্ত্রীর প্রথম সরকারি সফর। 


এসময় তিনি বলেন, ঢাকা শহরের পলিউশন লেভেল পৃথিবীর সবচেয়ে খারাপ। যেভাবেই হোক আমাদের জনগণের জীবন মান উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন করতে হবে। আগের কাউকে দোষ দিয়ে লাভ নেই। দূষণ কমানো আমাদের জাতিগত দায়িত্ব। 


তিনি আরো বলেন, মাটি পোড়ানো ইটের জায়গায় পরিবেশবান্ধব ইটে রুপান্তর করা এক-দুই বছরে সম্ভব না৷ সময় সাপেক্ষ। তবে পরিবেশবান্ধব ব্লক ইটে যেতেই হবে। 


এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নবী নেওয়াজ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোবাশ্বের হোসেন মো. রাজিব, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন প্রমূখ। 


thebgbd.com/NA