ঢাকা | বঙ্গাব্দ

দোহায় একাধিক বিস্ফোরণ

নাগরিকদের জননিরাপত্তা নিশ্চিত করতে ঘরে থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১১ মার্চ, ২০২৬
দোহায় একাধিক বিস্ফোরণ কাতার।

ইরানের প্রতিশোধমূলক হামলা দ্বাদশ দিনে পড়ায় আজ বুধবার কাতারের রাজধানী দোহা জুড়ে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপি সংবাদদাতারা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।


কাতারে বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্ট থেকে নাগরিকদের জননিরাপত্তা নিশ্চিত করতে ঘরে থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে খোলা জায়গা ও জানালা থেকে দূরে থাকতে এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড