ঢাকা | বঙ্গাব্দ

জেলেনস্কি-ম্যাক্রোঁ বৈঠক শুক্রবার

ম্যাক্রোঁর দপ্তর আরও জানায়, জেলেনস্কি ও ম্যাক্রোঁ ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়েও আলোচনা করবেন।
  • অনলাইন ডেস্ক | ১২ মার্চ, ২০২৬
জেলেনস্কি-ম্যাক্রোঁ বৈঠক শুক্রবার ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সঙ্গে বৈঠক করবেন। রাশিয়ার ওপর চাপ বাড়ানোর উপায় নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী সপ্তাহে নতুন করে ইউক্রেন-রাশিয়া আলোচনা হওয়ার সম্ভাবনার মধ্যে ইউরোপে সমর্থন জোরদারের লক্ষ্যে জেলেনস্কি আগামী কয়েক দিনের মধ্যে স্পেন সফরেও যেতে পারেন। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


ফরাসি প্রেসিডেন্সি জানায়, বৈঠকে রাশিয়ার ট্যাংকারের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’- কে লক্ষ্য করে নিষেধাজ্ঞার চাপ বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন অভিযানের পর থেকে নিষেধাজ্ঞা লংঘন করে এটি তেল ও অন্যান্য পণ্য পরিবহনে ব্যবহৃত হচ্ছে।  


ম্যাক্রোঁর দপ্তর আরও জানায়, জেলেনস্কি ও ম্যাক্রোঁ ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়েও আলোচনা করবেন। এদিকে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে, আগামী সপ্তাহে নতুন ত্রিপক্ষীয় যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেন আলোচনা অনুষ্ঠিত হতে পারে। জেলেনস্কির মতে, এ আলোচনা সুইজারল্যান্ড বা তুরস্কে অনুষ্ঠিত হতে পারে।


সূত্র: এএফপি


এসজেড