ঢাকা | বঙ্গাব্দ

তুরস্কে ৫.৫ মাত্রার ভূমিকম্প

টোকাট প্রদেশে স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
  • অনলাইন ডেস্ক | ১৩ মার্চ, ২০২৬
তুরস্কে ৫.৫ মাত্রার ভূমিকম্প ভূমিকম্পের মাত্রা ৫.৫।

তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার  সকালে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।


তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, দেশটির টোকাট প্রদেশে স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


সূত্র: এএফপি


এসজেড