মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে আন্তর্জাতিক জ্বালানি খাতে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যেই ইরাকের একটি বড় তেলক্ষেত্রের কাছে দুটি ড্রোন বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির তেল মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা এএফপিকে জানান, দক্ষিণাঞ্চলে ওই হামলার ঘটনা ঘটেছে। এক কর্মকর্তা বলেন, ড্রোন দুটি মজনুন তেলক্ষেত্রের কাছের যোগাযোগ টাওয়ারে আঘাত হানে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। বাগদাদ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
হমলার ঘটনার আগে থেকেই তেলক্ষেত্রটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। ইরাকের তেল মন্ত্রণালয়ের মুখপাত্র সাহেব বাজুন বলেন, এই তেলের স্থপনাটিকে লক্ষ্য করে এটাই প্রথম হামলা। বিধ্বস্ত হওয়ার পর একটি ড্রোন বিস্ফোরিত হয়। ইরাক পেট্রোলিয়াম রপ্তানিকারক সংস্থা ওপেক-এর প্রতিষ্ঠাতা সদস্য। দেশটির বাজেটের প্রায় ৯০ শতাংশই আসে অপরিশোধিত তেল বিক্রি থেকে। যার বড় একটি অংশ আসে মাজনুন তেলক্ষেত্র থেকে।
সূত্র: এএফপি
এসজেড