ঢাকা | বঙ্গাব্দ

সরকারকে ধন্যবাদ জানাই: সারজিস আলম

  • নিজস্ব প্রতিবেদক | ১৪ মার্চ, ২০২৬
সরকারকে ধন্যবাদ জানাই: সারজিস আলম ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রম চালু করায় প্রধানমন্ত্রীকে এ ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

আজ শনিবার (১৪ মার্চ) বেলা ১২টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সারজিস বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন।

এনসিপির এই নেতা তার স্ট্যাটাসে আরও বলেন, এই উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারকে ধন্যবাদ জানাই।

thebgbd.com/NIT