জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ শনিবার উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, ‘সম্ভবত উত্তর কোরিয়া থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।’ কয়েক মিনিট পরে, একটি পৃথক পোস্টে তারা আরও জানায়, ‘ধারণা করা হচ্ছে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি এরই মধ্যে ভূপাতিত হয়েছে।’
সূত্র: এএফপি
এসজেড