ঢাকা | বঙ্গাব্দ

ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি আমিরাতের

ড্রোন সংক্রান্ত ঘটনার কারণে বিমানবন্দরের কাছে অগ্নিকাণ্ড ও ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়টিকে নিশ্চিত করেছে।
  • অনলাইন ডেস্ক | ১৬ মার্চ, ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি আমিরাতের আরব আমিরাত।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ সোমবার জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিপদ মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তারা জানায়, দেশের আকাশসীমা লক্ষ্য করে আসা এ সব হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর পদক্ষেপ নিচ্ছে। দুবাই কর্তৃপক্ষ এর আগে, ড্রোন সংক্রান্ত ঘটনার কারণে বিমানবন্দরের কাছে অগ্নিকাণ্ড ও ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়টিকে নিশ্চিত করেছে।


সূত্র: এএফপি


এসজেড