ঢাকা | বঙ্গাব্দ

আমিরাতের তেল স্থাপনায় ড্রোন হামলা

এর আগেও সোমবার একই স্থাপনায় হামলা হয়। তখন একটি সূত্র জানায়, সংরক্ষণ ট্যাংকে তেল লোডিং কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৭ মার্চ, ২০২৬
আমিরাতের তেল স্থাপনায় ড্রোন হামলা আরব আমিরাত।

সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলের ফুজাইরাহ তেল কমপ্লেক্সে মঙ্গলবার নতুন করে ড্রোন হামলা হয়েছে। এই হামলায় সেখানে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 


সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ‘আমিরাতের বেসামরিক প্রতিরক্ষা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।’ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতের রাজধানী ও সপ্তম বৃহত্তম শহর ফুজাইরাহ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


এর আগেও সোমবার একই স্থাপনায় হামলা হয়। তখন একটি সূত্র এএফপিকে জানায়, সংরক্ষণ ট্যাংকে তেল লোডিং কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।


সূত্র:  এএফপি


এসজেড