ঢাকা | বঙ্গাব্দ

ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুমকি ট্রাম্পের

ইসরায়েল সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্র কিছুই জানত না বলেও উল্লেখ করেন তিনি।
  • অনলাইন ডেস্ক | ১৯ মার্চ, ২০২৬
ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুমকি ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প।

কাতারের প্রধান গ্যাস স্থাপনায় আবার হামলা হলে, ইরানের গুরুত্বপূর্ণ সাউথ পার্স গ্যাসক্ষেত্র ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা জানান। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


তিনি নিশ্চিত করেন, ইসরায়েল সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্র কিছুই জানত না বলেও উল্লেখ করেন তিনি। এই হামলার জেরে ইরান কাতারের রাস লাফান স্থাপনায় পাল্টা হামলা চালায়।


ট্রাম্প লিখেছেন, ‘এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান সাউথ পার্স গ্যাসক্ষেত্র নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে আর কোনো হামলা হবে না— যদি না ইরান অবিবেচকের মতো এই ক্ষেত্রে খুবই নিরীহ একটি দেশ, কাতারের ওপর হামলা চালায়। সে ক্ষেত্রে ইসরায়েলের সহায়তা বা সম্মতি থাকুক বা না থাকুক, যুক্তরাষ্ট্র এমন শক্তি ও ক্ষমতা দিয়ে পুরো সাউথ পার্স গ্যাসক্ষেত্র উড়িয়ে দেবে— যা ইরান আগে কখনও দেখেনি বা প্রত্যক্ষ করেনি।’


সূত্র: এএফপি


এসজেড