ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনের সব অঞ্চলে বিমান হামলার সতর্কতা

জেলেনস্কি দৈনিক টেলিভিশন ভাষণে বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিতে পারে।’
  • অনলাইন ডেস্ক | ২৪ মার্চ, ২০২৬
ইউক্রেনের সব অঞ্চলে বিমান হামলার সতর্কতা ইউক্রেন।

রাশিয়া নতুন করে হামলা শুরু করার পর আজ মঙ্গলবার ভোরে ইউক্রেনের  ওডেসা অঞ্চল ছাড়া বাকি সব অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দৈনিক টেলিভিশন ভাষণে সতর্ক করে বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিতে পারে।’ সংশ্লিষ্ট আঞ্চলিক সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী জানা গেছে, ‘আজ ভোর পর্যন্ত রাশিয়ার হামলায় পোলতাভা অঞ্চলে দুইজন এবং জাপোরিঝিয়া অঞ্চলে একজন নিহত হয়েছে।’


সূত্র: এএফপি


এসজেড