মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লিয়েন। তিনি আজ মঙ্গলবার এ আহ্বান জানান। একই সঙ্গে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা ‘সংকটজনক’ অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে ক্যানবেরায় এক যৌথ সংবাদ সম্মেলেনে তিনি বলেন, ‘গ্যাস ও তেলের দামের প্রভাব আমাদের ব্যবসা ও সমাজ—সবখানেই পড়ছে, আমরা সবাই এর অভিঘাত অনুভব করছি। আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো অত্যন্ত জরুরি, যা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাবে।’
সূত্র: এএফপি
এসজেড