ঢাকা | বঙ্গাব্দ

দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান

  • নিজস্ব প্রতিবেদক | ২৭ মার্চ, ২০২৬
দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান ফাইল ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে তারা আবারও উদ্ধার কার্যক্রম শুরু করে।


রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, তৃতীয় দিনের মতো সকাল ৮টা থেকেই উদ্ধার অভিযান চলছে এবং এতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল অংশ নিয়েছে।


তিনি বলেন, স্পিডবোট ব্যবহার করে আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে, কোনো মরদেহ ভেসে গেছে কিনা তা খতিয়ে দেখতে। ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে যাওয়ায় মরদেহ ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকায় আশপাশের এলাকাগুলোতে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে।


তিনি আরও জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।


thebgbd.com/NIT