যাত্রী থাকা অবস্থায় বাস ফেরিতে তোলা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন বিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম।
আজ রোববার (২৯ মার্চ) সচিবালয়ে উচ্চপর্যায়ের এক সভা শেষে এ কথা জানান তিনি।
দেশে সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সরকারের কার্যক্রম জোরদার করতে সভাটি আয়োজন করা হয়।
শেখ রবিউল আলম বলেন, বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে সেই গাড়ি ফেরিতে তুলতে হবে। পাশাপাশি ফেরিতে রেলিং লাগানো হবে।
thebgbd.com/NA