ঢাকা | বঙ্গাব্দ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়

  • নিজস্ব প্রতিবেদক | ২৯ মার্চ, ২০২৬
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায় ছবি : সংগৃহীত।

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা, ফলে সড়কে ব্যাপক যানজট দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হয়ে গেছে ৪২ হাজার ৩৭৪টি যানবাহন। এসব যানবাহন থেকে টোল হিসেবে আদায় হয়েছে প্রায় ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার টাকা।


রোববার (২৯ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৬টি যানবাহন উত্তরবঙ্গগামী ছিল, যার টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। ঢাকাগামী ২৪ হাজার ৩৩৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯০ হাজার ৬০০ টাকা।


সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথের মাধ্যমে যানবাহন পারাপার করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী জানান, গত কয়েকদিনে রাজধানীতে ফিরতে মানুষের চাপ বেশি থাকায় সেতুর ওপর একাধিক দুর্ঘটনা ঘটেছে।


thebgbd.com/NA