ঢাকা | বঙ্গাব্দ

ইরানে নিষিদ্ধ দলের ২জনের ফাঁসি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি পিপলস মুজাহিদিন অফ ইরান বা মুজাহিদিন-ই-খালক (এমইকে)-এর সঙ্গে যুক্ত ছিলেন।
  • অনলাইন ডেস্ক | ৩০ মার্চ, ২০২৬
ইরানে নিষিদ্ধ দলের ২জনের ফাঁসি ইরান।

ইরানি কর্তৃপক্ষ আজ সোমবার দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নিষিদ্ধ বিরোধী গোষ্ঠীর সদস্য এবং ইসলামি প্রজাতন্ত্র উৎখাতের চেষ্টা করে। দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্ট কর্তৃক রায় নিশ্চিতকরণ ও চূড়ান্ত অনুমোদনের পর আজ সকালে আকবর দানেশভারকর এবং মোহাম্মদ তাঘাভি-সাংদেহিকে ফাঁসি দেওয়া হয়েছে।’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি পিপলস মুজাহিদিন অফ ইরান বা মুজাহিদিন-ই-খালক (এমইকে)-এর সঙ্গে যুক্ত ছিলেন। এই গোষ্ঠী ১৯৮০-এর দশক থেকে নির্বাসনে রয়েছে এবং তেহরান এটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। তাদের কখন গ্রেপ্তার করা হয় বা তারা সাম্প্রতিক বিক্ষোভে জড়িত ছিল কিনা, তা তাৎক্ষণিকভাবে বলা হয়নি। তবে মিজান বলেছে, তারা ‘দাঙ্গা এবং শহরে সন্ত্রাসী কর্মকাণ্ডে’ অংশ নেয়।


সূত্র: এএফপি


এসজেড