ঢাকা | বঙ্গাব্দ

দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী জাহাজে আগুন

বন্দরের নোঙর এলাকায় কুয়েতের বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজটি সরাসরি ও উদ্দেশ্যপ্রণোদিত ইরানি হামলার শিকার হয়।
  • অনলাইন ডেস্ক | ৩১ মার্চ, ২০২৬
দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী জাহাজে আগুন আরব আমিরাত।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলবাহী জাহাজে ইরানের হামলায় আগুন লেগে যায়। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এতে কেউ হতাহত হয়নি। কুয়েত সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানায়,  দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালে কুয়েতের বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজটি সরাসরি ও উদ্দেশ্যপ্রণোদিত ইরানি হামলার শিকার হয়। এদিকে কুয়েতের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, তারা ‘শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ মোকাবিলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।


সূত্র: এএফপি


এসজেড