রাশিয়ার বাল্টিক উস্ত-লুগা বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দেশটির আঞ্চলিক গভর্নর আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয়বারের মতো ড্রোন হামলা। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাশিয়ার উত্তর-পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী রাতে ৩৮টি ড্রোন ভূপাতিত করেছে। গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো বলেন, ‘উস্ত-লুগা বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।’ রাতের এই হামলায় দুই শিশুসহ তিন জন আহত হয়েছেন।
ফিনল্যান্ড উপসাগরের এই বন্দরটি রাশিয়ার সার, তেল ও কয়লা রপ্তানির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সাম্প্রতিক দিনগুলোতে এটি বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে।
ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার, ডিপো ও বন্দরসহ জ্বালানি অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর করেছে। এই হামলার মূল লক্ষ্য রাশিয়ার যুদ্ধের অর্থ জোগান দেওয়া রাজস্ব^ বন্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলাগুলো ন্যায্য। রাশিয়ার কর্তৃপক্ষ বুধবার এবং রোববার জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় বন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে।
সূত্র: এএফপি
এসজেড