চীনের শিপিং জায়ান্ট কসকোর মালিকানাধীন দুটি কনটেইনার জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে উপসাগরীয় অঞ্চল ত্যাগ করেছে বলে জাহাজ ট্র্যাকিং ডেটায় মঙ্গলবার জানা গেছে। চীনের রাজধানী বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘সিএসসিএল ইন্ডিয়ান ওশান’ জাহাজটি সোমবার গ্রিনিচ মান সময় প্রায় ০৯-১৪টায় প্রণালীটি অতিক্রম করে। এর ২৭ মিনিট পর ‘সিএসসিএল আর্কটিক ওশান’ একই পথ অতিক্রম করে।
সূত্র: এএফপি
এসজেড