ঢাকা | বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় দেশে হামে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫

  • নিজস্ব প্রতিবেদক | ০২ এপ্রিল, ২০২৬
২৪ ঘণ্টায় দেশে হামে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫ ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বায়ুবাহিত রোগ হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৬৮৫ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৮৫ জন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৯ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা ২৬ জন। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ৪ জন হাম রোগীর মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৭ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।

thebgbd.com/NIT