ঢাকা | বঙ্গাব্দ

গাজা দখলের অনুমোদন

গাজায় হামাসকে ‘পরাজিত’ করার পরিকল্পনার অধীনে, ইসরায়েলি সেনাবাহিনী ‘গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নেবে।
  • অনলাইন ডেস্ক | ০৮ আগস্ট, ২০২৫
গাজা দখলের অনুমোদন ইসরায়েলি ট্যাঙ্ক।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, হামাসকে পুরোপুরি নির্মূলের উদ্দেশ্যে গাজা শহরের নিয়ন্ত্রণ নিতে চান তিনি। নেতানিয়াহুর এই উচ্চাভিলাষী পরিকল্পনা দেশটির যুদ্ধকালীন নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় হামাসকে ‘পরাজিত’ করার পরিকল্পনার অধীনে, ইসরায়েলি সেনাবাহিনী ‘গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নেবে। একইসঙ্গে, যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগণের কাছে মানবিক সহায়তা বিতরণ করবে।’


সূত্র: এএফপি


এসজেড