ঢাকা | বঙ্গাব্দ

হাইকোর্টে ২৫ বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একযোগে ২৫ জন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ আগস্ট, ২০২৫
হাইকোর্টে ২৫ বিচারপতি নিয়োগ ছবি : সংগৃহীত।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একযোগে ২৫ জন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে, এদিন ঢাকাসহ ১৯ জেলায় ৪১ জন জেলা জজসহ একযোগে জেলা আদালতের ২৩০ বিচারককে বদলি করা হয়েছে।


বদলি করা এসব বিচারকের মধ্যে রয়েছেন ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পর্যায়ের কর্মকর্তা।

thebgbd.com/NA