প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসনের পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম।
আশ্রাফুল আলম বলেন, পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে এটি জানানো হয়েছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’র ব্যানারে শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি পালন শুরু করে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়, যার কারণে বৈঠকটি বাতিল করা হয় বলে ধারণা করা হচ্ছে।
thebgbd.com/NA