ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ সেপ্টেম্বর, ২০২৫
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ফাইল ছবি


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি বলেন, বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সরকারের সংস্কারগুলোর লক্ষ্য।


বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বরাতে এ তথ্য জানান। তিনি জানান, বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ, পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।


দিনের শুরুতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পরে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং কোসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গেও বৈঠক করেন।


thebgbd.com/BYB