রাশিয়ার রাতের ড্রোন হামলায় ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমিতে একই পরিবারের চার জন নিহত হয়েছে। মঙ্গলবার ইউক্রেন এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউক্রেনের সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেগ গ্রিগোরভ সামাজিক যোগাযোগ প্লাটফর্ম টেলিগ্রামে লিখেছেন, রাশিয়ার বাহিনী ক্রাসনোপিলিয়া সম্প্রদায়ের চেরনেচ্চিনা গ্রামে একটি আবাসিক ভবনে হামলা চালায়। এই বাড়িতে এক দম্পতি ও তাদের দুটি ছোট শিশু থাকতো। দুর্ভাগ্যবশত তারা সবাই নিহত হয়েছেন।
গ্রিগোরভ জানান, দমকল কর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় ও চার বছর বয়সী ছেলে এবং তাদের বাবা-মায়ের লাশ উদ্ধার করেছে। তিনি বলেন, ‘এটি পুরো সম্প্রদায় এবং অঞ্চলের জন্য একটি ভয়াবহ ও অপূরণীয় ক্ষতি।’
সূত্র: এএফপি
এসজেড