ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরীর কদলতলী এলাকায় একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে একটার দিকে আগুনের সূত্রপাত হয়। বিকেল ৩টার পর আগুন নিয়ন্ত্রণে আনার খবর নিশ্চিত করে চট্টগ্রামের ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।
  • নিজস্ব প্রতিবেদক | ২৪ নভেম্বর, ২০২৫
চট্টগ্রামে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে ছবি : সংগৃহীত।

চট্টগ্রাম নগরীর কদলতলী এলাকায় একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে একটার দিকে আগুনের সূত্রপাত হয়। বিকেল ৩টার পর আগুন নিয়ন্ত্রণে আনার খবর নিশ্চিত করে চট্টগ্রামের ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর একটার দিকে চারতলা ভবনটির উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বল, সোয়েটার ও ফুটবলের গোডাউন রয়েছে। গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি। ফায়ার সার্ভিস আসার পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করেছে।

thebgbd.com/NA