ঢাকা | বঙ্গাব্দ

গাজায় হামলা বন্ধ করা উচিত ছিল

ট্রাম্প পরিকল্পনা মেনে চলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য সত্য হলে প্রকৃতপক্ষে যুদ্ধবিরতি হওয়ার কথা ছিল।
  • অনলাইন ডেস্ক | ০৭ অক্টোবর, ২০২৫
গাজায় হামলা বন্ধ করা উচিত ছিল কাতার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে ইসরায়েলের গাজায় অভিযান বন্ধ করা উচিত ছিল। দোহা থেকে এএফপি এ খবর জানিয়েছে।


দোহায় সাংবাদিকদের মাজেদ আল-আনসারী বলেছেন, ‘আমরা যুদ্ধবিরতি সংক্রান্ত আগামী দিনে আলোচনার ফলাফলের জন্য অপেক্ষা করছি। এই প্রশ্নটি প্রথমে ইসরায়েলি দখলদার সরকারের কাছে পাঠানো উচিত। ট্রাম্প পরিকল্পনা মেনে চলার বিষয়ে তাদের প্রধানমন্ত্রীর বক্তব্য সত্য হলে প্রকৃতপক্ষে যুদ্ধবিরতি হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি’।


সূত্র: এএফপি


এসজেড