জিম্মিদের মুক্ত করার পর যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে গাজায় হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কের অবশিষ্টাংশ ধ্বংস করার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল। আজ রোববার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানান। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক প্রক্রিয়া মেনে এই অভিযান পরিচালনা করা হবে। কাৎজ এক বিবৃতিতে বলেন, জিম্মিদের মুক্তির পর ইসরায়েলের বড় চ্যালেঞ্জ হবে গাজায় হামাস-এর সুড়ঙ্গগুলো ধ্বংস করা। আমি সেনাবাহিনীকে এই অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাস গাজায় মাটির নিচে একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক পরিচালনা করছে, যাতে করে তারা ইসরায়েলি গোয়েন্দাদের নজরদারির বাইরে কাজ করতে পারে। সীমান্ত এলাকায় বেড়ার নীচ দিয়ে তারা ইসরায়েলে প্রবেশ করতে পারে, এতে আকস্মিক হামলার শঙ্কা তৈরি হয়।
কাৎজ বলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার পরবর্তী পর্যায়ে হামাসকে নিরস্ত্রীকরণ করার অংশ হিসেবে অবশিষ্ট সুড়ঙ্গ ধ্বংস করা হবে। তবে হামাস নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাহার করেছে। আজ জ্যেষ্ঠ কর্মকর্তা হোসাম বাদরান এএফপিকে বলেন, মার্কিন পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে ‘অনেক জটিলতা ও অসুবিধা রয়েছে।’
সূত্র: এএফপি
এসজেড