ঢাকা | বঙ্গাব্দ

মিশর পৌঁছেছেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গাজা শান্তি পরিকল্পনা’ নিয়ে আজ সোমবার শারম আল শেখে আলোচনায় বসছেন বিশ্বনেতারা।
  • অনলাইন ডেস্ক | ১৪ অক্টোবর, ২০২৫
মিশর পৌঁছেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে অংশ নিতে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে অবতরণ করেছেন। ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আজ সোমবার শারম আল শেখে আলোচনায় বসছেন বিশ্বনেতারা। শার্ম আল শেখ থেকে এএফপি এ খবর জানায়।


সোমবার ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল সফর শেষে শার্ম আল শেখে পৌঁছছেন। সেখানে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে যৌথভাবে শান্তি সম্মেলনে সভাপতিত্ব করবেন। এতে ২০টিরও বেশি দেশের নেতা অংশ নিচ্ছেন। এ সম্মেলন ‘গাজার যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং আঞ্চলিক নিরাপত্তার নতুন যুগের সূচনা’ করবে বলে জানিয়েছে মিশরীয় প্রেসিডেন্সি।


সূত্র: এএফপি


এসজেড