ঢাকা | বঙ্গাব্দ

কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে: শিক্ষা সচিব

শিক্ষা সচিব রেহানা পারভীন জানিয়েছেন, কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে। তখন শিক্ষকদের বাড়িভাড়াসহ বেতনের বিষয়গুলোও সুরাহা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ অক্টোবর, ২০২৫
কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে: শিক্ষা সচিব ছবি : সংগৃহীত।

শিক্ষা সচিব রেহানা পারভীন জানিয়েছেন, কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে। তখন শিক্ষকদের বাড়িভাড়াসহ বেতনের বিষয়গুলোও সুরাহা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষা সচিব রেহানা পারভীন বলেন, শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আমরা প্রতি মুহূর্তে এটা নিয়ে কাজ করছি। আপনারা জানেন অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে আছেন। তবুও আমরা রাতদিন কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, যতটা করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা আলোচনায় ডেকেছি। আলোচনায় বসলে একটি সমাধান আসবে। লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে যে আমরা যাচ্ছি এটা একটি উত্তোরণ।

তিনি বলেন, কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাআল্লাহ। তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে। এ প্রচেষ্টায় সবার সহযোগিতা চাই। আমরা দাবি করছি আমরা চেষ্টা করছি। এটার প্রভাব দেখতে একটু সময় লাগবে।

thebgbd.com/NA