ঢাকা | বঙ্গাব্দ

সুইস স্কি রিসোর্ট ক্রঁ-মঁতানায় বিস্ফোরণ

পুলিশ মুখপাত্র গায়েতাঁ লাথিয়ঁ বলেন, ‘অজ্ঞাত কারণে বিস্ফোরণ ঘটেছে। এতে বেশ ক’জন আহত হয়েছেন ও ক’জন নিহত হয়েছেন।’
  • অনলাইন ডেস্ক | ০১ জানুয়ারি, ২০২৬
সুইস স্কি রিসোর্ট ক্রঁ-মঁতানায় বিস্ফোরণ বিস্ফোরণের পর।

সুইজারল্যান্ডের বিলাসবহুল আলপাইন স্কি রিসোর্ট শহর ক্রঁ-মঁতানায় একটি বারে ভয়াবহ বিস্ফোরণে বেশ ক’জন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সুইস পুলিশ এ তথ্য জানিয়েছে। জেনেভা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। পুলিশ জানায়, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।


দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ভালাই ক্যান্টনের পুলিশ মুখপাত্র গায়েতাঁ লাথিয়ঁ এএফপিকে বলেন, ‘অজ্ঞাত কারণে একটি বিস্ফোরণ ঘটেছে। এতে বেশ ক’জন আহত হয়েছেন ও ক’জন নিহত হয়েছেন।’


সূত্র: এএফপি


এসজেড