ঢাকা | বঙ্গাব্দ

জ্বালানি হাব হবে ভেনিজুয়েলা

বিশ্বের বৃহত্তম তেলের মজুদ সমৃদ্ধ দেশ হিসেবে ভেনিজুয়েলা এই লক্ষ্য অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
  • অনলাইন ডেস্ক | ০৬ জানুয়ারি, ২০২৬
জ্বালানি হাব হবে ভেনিজুয়েলা মারিয়া কোরিনা মাচাদো।

ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো বলেন, একটি ‘মুক্ত ভেনিজুয়েলা’ উত্তর ও দক্ষিণ আমেরিকার ‘জ্বালানি হাব’ বা প্রধান জ্বালানি কেন্দ্রে পরিণত হবে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


বিশ্বের বৃহত্তম তেলের মজুদ সমৃদ্ধ দেশ হিসেবে ভেনিজুয়েলা এই লক্ষ্য অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সোমবার ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো বলেন, ‘আমরা ভেনিজুয়েলাকে আমেরিকার  (মহাদেশের) প্রধান জ্বালানি কেন্দ্রে রূপান্তর করব।’


সূত্র: এএফপি


এসজেড