ঢাকা | বঙ্গাব্দ

আমিরাতে পালিয়েছেন ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা

বিবৃতিতে বলা হয়, ‘নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী, আইদারোস আলজুবাইদি ও তার সহযোগীরা গভীর রাতে পালিয়ে যান।’
  • অনলাইন ডেস্ক | ০৮ জানুয়ারি, ২০২৬
আমিরাতে পালিয়েছেন ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা আরব আমিরাত।

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা আইদারোস আলজুবাইদি সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে দেশটির সৌদি নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার জোটের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইয়েমেনের বিভিন্ন এলাকা দখল ও স্বাধীনতার পথে এগোনোর চেষ্টার পর আলজুবাইদি দেশ ছাড়েন। রিয়াদ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


বিবৃতিতে বলা হয়, ‘নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী, আইদারোস আলজুবাইদি ও তার সহযোগীরা গভীর রাতে পালিয়ে যান।’ জোট জানায়, নৌকা ও বিমানে করে এডেন থেকে তারা আবুধাবিতে পৌঁছান। 


সূত্র: এএফপি


এসজেড