ঢাকা | বঙ্গাব্দ

৩ ফেব্রুয়ারি ট্রাম্প-পেত্রো বৈঠক

কূটনৈতিক উত্তেজনা ও লাতিন আমেরিকায় ওয়াশিংটনের সামরিক অভিযানের বিষয়গুলো ওই বৈঠকে আলোচনায় আসবে।
  • অনলাইন ডেস্ক | ১৫ জানুয়ারি, ২০২৬
৩ ফেব্রুয়ারি ট্রাম্প-পেত্রো বৈঠক ট্রাম্প-পেত্রো।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বুধবার তিনি এ ঘোষণা দেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।


টেলিভিশনে সম্প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে পেত্রো বলেন, কূটনৈতিক উত্তেজনা ও লাতিন আমেরিকায় ওয়াশিংটনের সামরিক অভিযানের বিষয়গুলো ওই বৈঠকে আলোচনায় আসবে। প্রেসিডেন্ট পেত্রো বলেন, ‘ওই বৈঠকের ফলাফল কী হয়, তা আমরা দেখব।’ দুই দেশের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


সূত্র: এএফপি


এসজেড