শনিবার ইসরায়েল নতুন করে তেহরানের ওপর ‘বিস্তৃত পরিসরের’ বিমান হামলার ঘোষণা দিয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কেবলমাত্র ইরানের নিঃশর্ত আত্মসমর্পণই মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধের অবসান ঘটাবে পারে। বর বার্তা সংস্থা এএফপি’র।
ইরান এবং ইসরায়েল তার উপসাগরীয় প্রতিবেশীদের ওপর হামলা শুরু করেছে। এদিকে সৌদি আরব জানিয়েছে, তারা রিয়াদের কাছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এই ঘাঁটিতে মার্কিন সামরিক সেনা মোতায়েন রয়েছে।
ইরানের ওপর মার্কিন-ইসরায়েল যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে তেহরানের চাপের কারণে বিশ্বের জ্বালানি ও পরিবহন খাতকে উত্তপ্ত করে তোলার ফলে বিশ্বব্যাপী সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়েছে। এটি শুধু তেলের দামেই নয়, জ্বালানি, পরিবহন ও অন্যান্য খাতে বিরূপ প্রভাব ফেলছে।
সূত্র: এএফপি
এসজেড