ঢাকা | বঙ্গাব্দ

রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুসারে, বিমানে থাকা ৬ জন ক্রু এবং ২৩ জন যাত্রী সবাই মৃত্যুবরণ করেছেন।
  • অনলাইন ডেস্ক | ০১ এপ্রিল, ২০২৬
রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ আন্তোনভ ‘আন-২৬’

রাশিয়ার সামরিক বিমান আন্তোনভ ‘আন-২৬’ বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য রয়েছে বলে জানা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৩১ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ক্রিমিয়ার আকাশসীমা দিয়ে নিয়মিত ফ্লাইটে যাওয়ার সময় বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ‘একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল ‘আন-২৬’ বিমানটির দুর্ঘটনাস্থল শনাক্ত করেছে। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুসারে, বিমানে থাকা ৬ জন ক্রু এবং ২৩ জন যাত্রী সবাই মৃত্যুবরণ করেছেন।’


সূত্র: এএফপি


এসজেড