এএফপি’র সাংবাদিকরা জানিয়েছেন, আজ সোমবার কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উপসাগরীয় দেশগুলো নতুন হামলার শিকার হচ্ছে এবং ইরান এই অঞ্চল জুড়ে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে যাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি হামলা ফলে উপসাগরীয় অঞ্চলে ইরান ব্যাপক প্রতিশোধমূলক অভিযান শুরু করার পর থেকে দোহা ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে, তাদের বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।
এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত শায়বাহ তেলক্ষেত্রের দিকে এগিয়ে আসা দুটি ড্রোন প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা আজ সোমবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার জন্য কাজ করছে।
কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গেছে, গতকাল রোববার উপসাগরীয় এই দেশটি সাতটি মিসাইল ও পাঁচটি ড্রোনের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার বাহরাইনের সিত্রা দ্বীপে ইরানের ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এএফপির সাংবাদিকরা দুটি বিকট বিস্ফোরণের খবর জানিয়েছেন।
সূত্র: এএফপি
এসজেড